প্রধান উপদেষ্টা দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ দিয়েছেন

digitalsomoy

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালু করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি নির্দেশ দিয়েছেন, এই অ্যাপটি ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হতে হবে।

গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা আজ রবিবার প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ নির্বাচনকেন্দ্রিক ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা তুলে ধরেন। এই অ্যাপে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ প্রয়োজনীয় সব তথ্য থাকবে।

পরিকল্পনা শুনার পর প্রধান উপদেষ্টা দ্রুত এই অ্যাপ উদ্বোধনের নির্দেশনা দেন।